,

‘মানবিক দৃষ্টিকোণে কিছু রোহিঙ্গাকে ঢুকতে দেয়া হয়েছে’

নিজস্ব প্রতিবেদক : মানবিক দৃষ্টিকোণে কিছু রোহিঙ্গাকে ঢুকতে না দিয়ে পারা যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষের অনুপ্রবেশ ঠেকানোর সীমাবদ্ধতা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু এ রকম কেস এসেছে যে, মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের ঢুকতে না দিয়ে পারা যায়নি। যারা ঢুকে পড়েছে তাদের খাবার, চিকিৎসা দেয়া হচ্ছে।

image-7771
বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের নিবন্ধন প্রসঙ্গে তিনি বলেন, আপাতত নিবন্ধন নয়। তাদের গণনা চলছে, সংখ্যাটা নির্দিষ্ট করছি। তারপর দেখা যাক।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ সরকার অবৈধভাবে ঢুকে পড়া রোহিঙ্গাদের শুমারি করছে। আগামী মাসের শেষ নাগাদ তা প্রকাশ করা হবে।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব শহীদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে