বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রিজার্ভ চুরির: অর্থ ফেরত আনতে ম্যানিলা যাচ্ছেন আইনমন্ত্রী

dনিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া রিজার্ভের অর্থ ফেরত আনতে আগামী ২৬ নভেম্বর রাতে ম্যানিলা যাচ্ছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ সময় তার সঙ্গে থাকবেন- অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

বৃহস্পতিবার সচিবালয়ে আইনমন্ত্রণালয়ের সভাকক্ষে খুলনা ও বাগেরহাট জেলায় আইনজীবী সমিতির ভবন নির্মাণের প্রয়োজনীয় বরাদ্দের চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের কাজ চলছে।’

নির্বাচন আইন কমিশন আইন সংশোধন বিষয়ে তিনি বলেন, ‘বিএনপি নির্বাচন কমিশন আইন সংশোধনের কথা জানিয়েছে। তারা এ বিষয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতির কাছে সময় চেয়েছেন। তারা রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে যদি কোনও সংশোধন প্রস্তাব দেয় তবে তখন সেটা দেখা যাবে।’

এ সময় খুলনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কেএম ইকবাল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত