বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চবির শাটল ট্রেন বন্ধ: ক্যাম্পাসে অচলাবস্থা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চালাতে অপারগতা জানিয়েছে লোকমাস্টাররা। ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীকে হত্যা করা হয়েছে- এমন অভিযোগে বুধবার শাটল ট্রেন অবরোধ করে তার অনুসারীরা।

cu1479962329
এরপর থেকে শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ বিভাগ- ইনিস্টিটিউটের ক্লাস বাতিল করা হয়েছে। ফলে অচলাবস্থা বিরাজ করছে ক্যাম্পাস জুড়ে।

বৃহস্পতিবার সকাল থেকে একটি শাটল ট্রেনও শহর ছেড়ে যায়নি।
ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীকে হত্যা করা হয়েছে- এমন অভিযোগে বুধবার হাটহাজারীর ফতেয়াবাদ স্টেশনে শাটল ট্রেনের হোস পাইপ কেটে অবরোধ করে রাখে তার অনুসারীরা। এরপর দুপুরে দিয়াজের ময়নাতদন্ত প্রতিবেদনে আত্মহত্যা আসায় আবার ট্রেন অবরোধ করে তার অনুসারীরা। এ সময় বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী দুপুর দেড়টার ট্রেন ফতেয়াবাদে আটকে দিয়ে লোকমাস্টারকে তুলে নিয়ে যায় আন্দোলনকারীরা। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান মাধ্যম শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ষোলশহর স্টেশনমাস্টার সাহাব উদ্দিন রাইজিংবিডিকে জানান, লোকমাস্টাররা নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে শাটল ট্রেন চালাতে অপারগতা জানিয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা না পেলে তারা ট্রেন চালাবে না বলে ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়গামী বেশ কয়েকটি শিক্ষক বাস আটকে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত