,

শিক্ষাপ্রতিষ্ঠান করতে আগাম অনুমোদন লাগবে

নিজস্ব প্রতিবেদক : শিক্ষা মন্ত্রণালয়ের আগাম অনুমোদন ছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে নতুন করে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান চালু করা যাবে না।এছাড়া উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২০১৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় যেসব প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীই পাস করেনি, সেসব প্রতিষ্ঠানের এমপিও বাতিল হবে।

edu_ministri1479911583
বুধবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মাধ্যমিক এ কে এম জাকির হোসেন ভূঞা স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এ বিষয়ে ব্যবস্থা নেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এই পরিপত্রে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে বাংলাদেশ শিক্ষা, তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) ইআইআইএন নম্বর দিতে পারবে না। একই সঙ্গে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানকে পাঠদানের অনুমতি দেওয়া হয়েছে, অথচ শিক্ষার্থী ভর্তি হয়নি সেসব প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন বাতিল হবে।

আনুষ্ঠানিকভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় যাচ্ছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। এছাড়া নিম্ন মাধ্যমিক পর্যায় অনুমোদন পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আধীনে ন্যস্ত করা হয়েছে। সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিম্ন মাধ্যমিকের পরবর্তী স্তর অনুমোদন নতুন কলেজ বা একাদশ শ্রেণি খোলার ক্ষেত্রে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রে আরো উল্লেখ করা হয়েছে, মন্ত্রণালয়ের আগাম অনুমোদন ছাড়া মাধ্যমিক পর্যায়ে নতুন করে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান চালু করা যাবে না। কোনো এলাকায় প্রয়োজনের চেয়ে বেশি শিক্ষাপ্রতিষ্ঠান থাকলে, নতুন শিক্ষাপ্রতিষ্ঠানকে পাঠদানের অনুমতিও দেওয়া হবে না। তবে অনগ্রসর, চরাঞ্চল ও দুর্গম এলাকায় পাঠদানের বিষয়টি বিবেচনা করবে মন্ত্রণালয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে