,

সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমেই জঙ্গিবাদ দূর করতে হবে : নূর

nurনিউজ ডেস্ক : সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, দেশের মানুষ জঙ্গিবাদ প্রত্যাখ্যান করেছে। এই বাংলাদেশ হলো ফারাজের বাংলাদেশ, যে ফারাজ বন্ধুদের ছেড়ে যায়নি, বন্ধুদের জন্য তিনি জীবন দিয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে প্রমা আবৃত্তি সংগঠনের রজতজয়ন্তী উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনীতে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান নূর বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমেই সমাজ থেকে, রাষ্ট্র থেকে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ দূর করতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষের দল এখন ক্ষমতায়। কিন্তু সাম্প্রদায়িক শক্তি এখনো তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে, এ সময়ে এসে ধর্মান্ধতার আবির্ভাব ঘটেছে।

তিনি বলেন, ‘আমাদের সমাজের মধ্যেই বসবাস করে কেন জঙ্গিবাদের আবির্ভাব ঘটেছে, এটা কি আমরা খতিয়ে দেখব না? হলি আর্টিজানের ঘটনার পর সবাই একে প্রতিরোধের জন্য একটাই কথা বলেছেন, সেটি হচ্ছে সাংস্কৃতিক আন্দোলনকে গভীর করা, ছড়িয়ে দেওয়া।’

সংস্কৃতিমন্ত্রী বলেন, ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে এ দেশের প্রতিটি আন্দোলনে সংস্কৃতিকর্মীরা সামনে থেকে কাজ করেছেন। সাংস্কৃতিক সংগঠনগুলো সংস্কৃতিচর্চা ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিলে এ দেশে জঙ্গিবাদ বা সাম্প্রদায়িকতার জন্ম নেবে না।

তিনি বলেন, যারা কবিতা পড়েন, কবিতায় বিশ্বাস করেন, তাঁরা জীবনে কোনো অন্যায় করতে পারেন না।

প্রমার সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার, শহীদজায়া বেগম মুশতারী শফি, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মাহবুবুল হক, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে