,

পুলিশকে ধন্যবাদ জানালেন ডাচ রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠান থেকে চুরি হওয়া ব্যাগ দ্রুততম সময়ে উদ্ধার করে দেওয়ায় পুলিশ ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি কুলেনারা। বুধবার সন্ধ্যায় পুলিশকে ধন্যবাদ জানিয়ে ঢাকাস্থ নেদারল্যান্ডসের দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দেন তিনি।

ambasedor

ডাচ রাষ্ট্রদূত ফেসবুক পোস্টে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার সঙ্গে হাস্যোজ্জ্বলভাবে হ্যান্ডশেক করার একটি ছবিও পোস্ট করেন। পোস্টের মাধ্যমে বাংলাদেশ সরকার, কূটনৈতিক পুলিশ, যারা ছবি শেয়ার করে সমব্যথী হয়েছেন তাদের সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন কুলেনারা।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ‘ফ্রিডম’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী চলাকালে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মারগারিটা কুলেনারার ব্যাগ চুরি হয়ে যায়। তবে দুই দিনের বুধবার মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা ব্যাগটি উদ্ধারের পাশাপাশি চুরির সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে