বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির সাথে স্পেনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত এডুয়ার্ডো দ্যা লাগ্লেসিয়া ডিল রোসাল বুধবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে বিদায়ী সাক্ষাৎ করেন।

image-7617

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, বাংলাদেশে সফলভাবে দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রপতি হামিদ স্পেনের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

তিনি আগামী দিনগুলোতে দু’দেশের মধ্যকার সম্পর্ক আরো জোরদার হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করে বলেন, এতে বাণিজ্য ও বিনিয়োগের ওপর ইতিবাচক প্রভাব পড়বে।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে স্পেনের বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি দু’দেশের পারস্পরিক স্বার্থে বাংলাদেশে বিনিয়োগ করতে স্পেনের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।

স্পেনের বিদায়ী রাষ্ট্রদূত বাংলাদেশে তার দায়িত্ব পালনকালে সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রপতির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ