বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ মাসের সাজায় ১৮ বছর পর ভারতীয় মুক্ত

নিজস্ব প্রতিবেদক : যশোর আদালতে চলা একটি মামলায় ভারতের নাগরিক চিত্তরঞ্জন গাইনের (৫৩) ৯ মাস সাজা হয়েছিল। কিন্তু নানা জটিলতায় তাকে সাজা খাটতে হলো ১৮ বছর। এরপর বুধবার দুপুরে মহিলা আইনজীবীর সহযোগিতায় মুক্ত হয়ে তিনি বেনাপোল সীমান্ত দিয়ে নিজ দেশ ভারতে গেছেন। এদিন ভাস্কর রায় নামে আরও এক ভারতীয় নাগরিক সাজা শেষে দেশে ফিরেছেন।

image-7597

ফেরত যাওয়া ভারতীয় নাগরিক চিত্তরঞ্জন গাইন ভারতের দক্ষিণ ২৪ পরগনা জেলার গোসাবা থানার কুমির মাটি গ্রামের হরেন্দ্রনাথের ছেলে। অন্যজন কলকাতার বি/৩০৪ গ্রিল ব্যালি হাউজিং কমপ্লেক্স কৈখালি ছিরিয়া মোড় এলাকার ভাস্কর রায় (৪৩)। ভাস্কর মানসিক প্রতিবন্ধী। তিনি ২০১২ সালে পুলিশের হাতে ধরা পড়েন। তার সাজা হয় চার বছর। যশোর কেন্দ্রীয় কারাগারে তার সাজাভোগ শেষ হলে তিনি দেশে ফিরে যান।

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর এরিয়া কো-অর্ডিনেটর আবদুল মোহিদ জানান, চিত্তরঞ্জন গাইন সীমান্ত দিয়ে অবৈধভাবে একটি পিস্তল নিয়ে বাংলাদেশে ঢুকে পুলিশের হাতে ধরা পড়েছিলেন। এরপর যশোরের একটি আদালত তাকে ১৯৯৯ সালে ৯ মাস কারাদণ্ডের আদেশ দেন। সাজার মেয়াদ শেষ হয়ে গেলেও নানা জটিলতায় তিনি দেশে ফিরতে পারেননি। কারাগারে কেটে যায় জীবনের ১৮ বছর। তিনি আরও জানান, মহিলা আইনজীবী সমিতি খবর পেয়ে জটিলতা কাটিয়ে ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে।

দুই ভারতীয়কে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল চেকপোস্ট বিজিবি আইসিপি ক্যাম্পের সুবেদার নজরুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ