বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার আদালতে যাবেন না খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বৃহস্পতিবার আদালতে হাজিরা দিতে যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।বুধবার খালেদা জিয়ার আদালতে না যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। তিনি জানান, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বৃহস্পতিবার খালেদা জিয়ার পক্ষে আত্মপক্ষ শুনানির জন্য দিন ধার্য আছে। কিন্তু তিনি অসুস্থ থাকায় এদিন তিনি আদালতে যেতে পারবেন না। আমরা আদালতের কাছে আত্মপক্ষ শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করব। আমরা আশা করছি, আদালত তা মঞ্জুর করবেন।

image-7582
পুরান ঢাকার বকশিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত ঢাকার তিন নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে মামলার বিচারকাজ চলে। এর আগে এই মামলায় ১০ নভেম্বর আদালতে হাজিরা দেন খালেদা জিয়া। ওই দিন তদন্ত কর্মকর্তাকে তার পক্ষে জেরা করা হয়। জেরা শেষে আত্মপক্ষ শুনানির বিষয়ে পরামর্শ করবেন জানিয়ে দু‘সপ্তাহ সময় নেন খালেদা জিয়া।

ওইদিন আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ২৪ নভেম্বর তাকে আদালতে হাজির হতে নির্দেশ দেন। একই আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটির বিচারকাজ চলছে। ওই মামলায় গত ১৬ নভেম্বর খালেদা জিয়ার পক্ষে তদন্ত কর্মকর্তাকে জেরা শেষ হয়েছে। তারেক রহমানের পক্ষে তদন্ত কর্মকর্তাকে জেরা চলছে।

উল্লেখ্য , এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে খালেদা জিয়াসহ ৬ জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলা দায়ের করে দুদক।

২০০৯ সালের ৫ আগস্ট দুদক এই মামলায় আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এতে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে আসামি করা হয়।

আসামি তারেক রহমান সরকারের নির্বাহী আদেশে দেশের বাইরে আছেন। মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ জামিনে আছেন। ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান মামলার শুরু থেকেই পলাতক।

অন্যদিকে ২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করা হয়। মামলায় ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করা হয়।

মামলার আসামিরা হলেন, বিএনপি নেতার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী ও তার তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ