,

‘যুক্তরাষ্ট্র টিপিপি ছাড়লে বাংলাদেশের জন্য ভালো’

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) বাণিজ্য চুক্তি থেকে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিলে তা বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের জন্য ভালো হবে।বুধবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস (এমডিজি ২০০১-১৫)- এর চূড়ান্ত মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

image-7579

নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের প্রশংসা করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সমালোচনার জন্ম দেয়- এমন কিছু কথা ভোটের আগে তিনি (ট্রাম্প) বলেছেন। কিন্তু এখন তিনি এসব থেকে সরে এসেছেন।

তোফায়েল আহমেদ বলেন, আমরা এমডিজি অর্জনে দক্ষতা দেখিয়েছি। জাতির জনকের মতোই বাংলাদেশের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। আমাদের প্রবৃদ্ধি অর্জনও ভালো। এই প্রবৃদ্ধি ৮ শতাংশে নিয়ে যেতে পারলে ২০৩০ সালের মধ্যেই দেশে হতদরিদ্র মানুষের সংখ্যা ৩ শতাংশের নিচে নেমে আসবে।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জি, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম, বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে