বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্রুত উন্নয়নের দেশ এগিয়ে যাচ্ছে : স্পিকার

165945spiker_2নিউজ ডেস্ক : স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে বলেছেন, ইতোমধ্যে বাংলাদেশ স্বল্প উন্নত দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে এবং আগামী ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবে। আজ সংসদ ভবনে হং তাওতেজ-এর নেতৃত্বে সফররত ফেডারেশন অব ওয়ার্ল্ড পিস এন্ড লাভ (এফওডব্লিউপিএএল)-এর ২১ সদস্যের প্রতিনিধিদল তার সাথে সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকালে তারা বিশ্ব শান্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, বাংলাদেশ বিগত কয়েক বছর ধরে ৭ ভাগ হারে প্রবৃদ্ধি অর্জন করে চলেছে এবং অর্থনৈতিক ও সামাজিক সূচকে অগ্রগতি সাধন করেছে। ফেডারেশন অব ওয়ার্ল্ড পিস এন্ড লাভ প্রতিনিধিদল বলেন, বিশ্ব শান্তি, সুবিচার ও মানুষে মানুষে ভালবাসা অক্ষুন্ন রাখার জন্য বিশ্বব্যাপী সচেতনতা গড়ে তোলা অপরিহার্য। স্পিকার বিশ্ব শান্তির অপরিহার্য়তা তুলে ধরে বলেন, প্রত্যেক মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায় এবং এটি মানুষের অন্যতম অধিকার।

তিনি বলেন, মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং উন্নত জীবন ব্যবস্থার মাঝে শান্তি বিরাজমান। স্পিকার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র্য দূরীকরণের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। যার ফলে বাংলাদেশে দারিদ্রের‌্য হার শতকরা ৪৪ ভাগের স্থলে ৪২ ভাগে নেমে এসেছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ