,

আত্মসমর্পণ করে ১৫ লাখ টাকা পেলেন ৩ জঙ্গি

image-36324নিউজ ডেস্ক : রংপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় তিন সদস্য আত্মসমর্পণ করেছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সেনানিবাস সংলগ্ন একটি অডিটোরিয়ামে ওই তিন জঙ্গি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আত্মসমর্পণ করেন।

ওই তিনজন হলেন—মনদেল হোসেনের ছেলে মাসুদ রানা ওরফে হাফিজ মাসুদ (১৮)। তার বাড়ি ঘোরাঘাট উপজেলার লোহার বান গ্রামে। জিল্লুর রহমানের ছেলে হাফিজুর রহমান (১৬)। তার বাড়ি ঘোরাঘাটের বিন্নাগাড়ি গ্রামে। সরোয়ার হোসেনের ছেলে আক্তারুজ্জামান ওরফে আখতারুল (১৮)। তার বাড়ি ঘোরাঘাটের জয়রামপুর গ্রামে।

র‌্যাব জানিয়েছে, র‌্যাব জানিয়েছে, আত্মসমর্পণকারী তিনজনের বাড়ি দিনাজপুরে। তারা স্থানীয় একটি আলিয়া মাদরাসার ছাত্র। এরা মূলত শোলাকিয়ায় হামলায় অংশগ্রহণকারী জঙ্গি শফিউলের মাধ্যমে জেএমবিতে যোগদান করে। তাদেরকে গ্রেনেড, বোমাসহ বিভিন্ন অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেয়া হয়। গত বছর বিভিন্ন নাশকতার টার্গেট দেয়া হয়েছিল।

এরমধ্যে রোজার দিনে খাবারের হোটেল খোলা রাখার বিরুদ্ধে উড়ো চিঠি দেয়া, দিনাজপুরে একটি মাজারে বোমা হামলা করা, স্থানীয় শিয়া মসজিদ হামলাসহ বিভিন্ন স্থানে হামলা করার লক্ষ্যবস্তু নির্ধারণ করে দেয়া হয়। কিন্তু পরিস্থিতি অনুকূল না থাকায় তাদের পক্ষের সে হামলা করা সম্ভব হয়নি। এরপর বিভিন্ন জায়গায় হামলার ঘটনায় জঙ্গি গ্রেফতার হওয়ার খবর শুনে তারাও খুব আতঙ্কিত হয়ে পড়ে। তারা নিজেদের ভুল বুঝতে পেরে আজ আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করলো।

জঙ্গিদের আত্মসমর্পণের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, টিপু মুন্সি এমপি, রংপুর রেঞ্জের ডিআইজি গোলাম ফারুকসহ প্রমুখ। পরে র‌্যাবের পক্ষ থেকে তিন জঙ্গিকে পুনর্বাসনের জন্য ৫ লাখ টাকা করে চেক দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে