বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রস্তাব মেনে নির্বাচন হলে শেখ হাসিনা ফের প্রধানমন্ত্রী : নাজমুল হুদা

najmulনিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন গঠনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে পাল্টা সাত দফা প্রস্তাব দিয়েছেন বিএনপির সাবেক নেতা ও বিএনএর চেয়ারম্যান নাজমুল হুদা। তিনি বলেছেন, তাঁর প্রস্তাব মেনে নির্বাচন হলে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘সরকারের অধীনেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাবনা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) পক্ষ থেকে নাজমুল হুদা এই প্রস্তাব তুলে ধরেন। বর্তমান সরকারের অধীনেই নির্বাচনের দাবি জানিয়ে নাজমুল হুদা বলেন, বর্তমান ক্ষমতাসীন সরকারই হবে খালেদা জিয়ার ভাষায় ‘সহায়ক সরকার’।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে নাজমুল হুদা বলেন, একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে শেখ হাসিনার এখন কোনো দুর্বলতা নেই। এ বিষয়ে কারও সঙ্গে আলোচনার প্রয়োজন আছে বলেও তিনি মনে করেন না। ক্ষমতাসীন সরকারের অধীনেই নির্বাচন হতে হবে।

নাজমুল হুদা তাঁর সাত দফা প্রস্তাবে ভোটার তালিকা হালনাগাদ করা, ভোটার পরিচয়পত্র হিসেবে পাসপোর্ট প্রবর্তনের প্রস্তাব করেন। তিনি বলেন, তাঁর এই প্রস্তাব মেনে নিয়ে নির্বাচন হলে শেখ হাসিনাই আবার প্রধানমন্ত্রী হবেন। তাঁর সাত দফার অন্যান্য দফায় নির্বাচনী ব্যয় কমানো, সার্বক্ষণিক নির্বাচন পর্যবেক্ষক, নির্বাচন কমিশন শক্তিশালী করা, রাজনৈতিক দল নিবন্ধন ও নির্বাচনী ট্রাইব্যুনালের কথা বলা হয়েছে।

খালেদা জিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে নাজমুল হুদা বলেন, এই প্রস্তাব প্রত্যাখ্যান করে শাসক দল ঠিক কাজটিই করেছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ