,

ট্যাম্পাকোর মালিকসহ ৬ জনকে আত্মসমর্পণের নির্দেশ

4-1নিউজ ডেস্ক : টঙ্গীর ট্যাম্পাকো ফয়েলস কারখানার চেয়ারম্যান সৈয়দ মকবুল হোসেনসহ ছয়জনের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এই ছয়জনকে এক সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে ২১ নভেম্বর ট্যাম্পাকোর মালিক সাংসদ মকবুল হোসেনসহ আটজন আত্মসমর্পণ করে আগাম জামিন চান।

জামিন আবেদনের ওপর দুই দিন শুনানি হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সঙ্গে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ। ট্যাম্পাকোর কর্মকর্তাদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার ও অ্যাডভোকেট মাহবুব আলী এমপি।

এই ৮ জন হলেন ট্যাম্পাকোর চেয়ারম্যান সৈয়দ মকবুল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তানভীর আহমেদ, মকবুল হোসেনের স্ত্রী সাজেদা পারভীন হোসেন, মেয়ে সৈয়দা আবিদা হোসেন, জেনারেল ম্যানেজার শফিকুর রহমান, মনির হোসেন (ম্যানেজার এডমিন), আলমগীর হোসেন(ডিএমডি) ও আবু হানিফ(ম্যানেজার)।

উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরী এলাকার ট্যাম্পাকো কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৩৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় টঙ্গী থানায় হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে দুইটি মামলা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে