,

সাভারে দগ্ধ শ্রমিকদের চিকিৎসার ভার সরকারের

4a4নিউজ ডেস্ক : সাভারের জিরাবোতে গ্যাস লাইটার কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিকদের বুধবার সকালে দেখতে এসে একথা জানান সাভারের সংসদ সদস্য এনামুল হক তালুকদার। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে আহত শ্রমিকদের ১০ হাজার এবং নিহত শ্রমিকদের ২০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

ঢামেকের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন শ্রমিকদের বুধবার সকালে  যান এনামুল হক তালুকদার, ঢাকা জেলা প্রশাসক ও ইউএনওসহ আরও অনেকে। মঙ্গলবার বিকালে জিরোবোর একটি গ্যাস লাইটার কারখানায় আগুন ধরে যায়। এতে ২৬ জন অগ্নিদগ্ধ হয়। এর মধ্যে ২১ জনকে ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। একজন চিকিৎসা নিয়ে মঙ্গলবারই বাড়ি চলে গেছে। ঢামেকে ভর্তি শ্রমিকদের মধ্যে ৪ জন আইসিইউতে, ৪ এইচডিইউ এবং ৪ জন অবজারভেশনে আছেন। আর ৭ জন আছেন পোস্ট অপারেটিভে।  এছাড়া ৫ জন সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

চিকিৎসাধীন শ্রমিকদের দেখার পর এমপি এনাম সাংবাদিকদের বলেন, ‘আমরা আহত শ্রমিকদের  সঙ্গে কথা বলেছি। প্রধানমন্ত্রী আজ সকালে সিলেট যাওয়ার আগে আমাকে ডেকে পাঠিয়েছিলেন। তিনি বলেছেন, সিলেট থেকে ফিরে এসে তিনি এ বিষয়ে আমার কাছ থেকে সর্বশেষ প্রতিবেদন নেবেন। প্রধানমন্ত্রী তাদের কাছে আমাকে এ বার্তা পৌঁছে দিতে বলেছেন যে, সরকার তাদের পাশে আছে এবং চিকিৎসার সব খরচ সরকার বহন করবে।’

বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল কালাম বলেন, ‘বেশিরভাগেরই শ্বাসনালী পুড়ে গেছে। শ্বাসনালী পুড়ে গেলে তাদের আমরা আশঙ্কামুক্ত বলি না। তবে তাদের অবস্থা স্থিতিশীল। যে কোনও সময় সেটা খারাপ হতে পারে। এদেরকে ৪-৫ দিন অবজারভেশনের রাখার পর বাকিটা বলতে পারবো।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে