বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্পোর্টিং সিপিকে হারিয়ে নকআউট পর্বে রিয়াল

স্পোর্টস ডেস্ক :উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গতকাল পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপির মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। লিসবনে ওই ম্যাচে ২-১ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগে নকআউটপর্ব নিশ্চিত করেছে ইউরোপের অন্যতম সফল ক্লাব রিয়াল মাদ্রিদ।

real1479869958
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সবশেষে ২০০৭-০৮ মৌসুমে শৈশবের ক্লাব স্পোর্টিং সিপির মুখোমুখি হয়েছিলেন রিয়াল তারকা রোনালদো। মঙ্গলবার আবারও রিয়ালের জার্সিতে পোর্তের বিপক্ষে মাঠে নামেন তিনি। কিন্তু ঘরের আঙ্গিনায় ওই ম্যাচে কোনো গোল পাননি রিয়াল শিবিরের সবচেয়ে বড় তারকা রোনালদো।

রিয়ালের ২-১ গোলের জয়ে একটি করে গোল করেন। রাফায়েল ভারানে ও করিম বেনজেমা। ম্যাচের ২৯ মিনিটে লুক মডরিচের ফ্রি কিক থেকে গোলমুখ বরাবর দারুণ শটে রিয়াল সমর্থকদের উচ্ছ্বাসে ভাসান ভারানে।

তবে বিশ্রাম শেষে ম্যাচের ৮০ মিনিটে পেনাল্টি থেকে আদ্রিয়ান সিলভার গোলে ১-১ ব্যবধানে সমতায় ফেরে স্পোর্টিং সিপি। ড্রয়ে শেষের দিকে যাওয়া ম্যাচটিতে ফলাফল এনে দেন করিম বেনজেমা। ইনজুরি থেকে ফিরে এসে নিজের সেরাটা আবারও জানান দিলেন ফরাসি তারকা। সার্জি রামোসের পাস থেকে দারুণ হেডে রিয়ালকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি। এরপর আর কোনো গোল না হওয়ায় এ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।

এ ম্যাচে জিতলেও গ্রুপ ‘এফ’ এর চূড়ায় উঠতে পারেনি রিয়াল। ৫ ম্যাচ শেষে ১১ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দলটি। অন্যদিকে সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বরুশিয়া ডর্টমুন্ড।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ