,

শাহজালাল বিমানবন্দরে অবৈধ সামগ্রী আটক

photo-1নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ বিভিন্ন যৌন উত্তেজক ওষুধ ও পাঁচ হাজার শলাকা বিদেশি সিগারেট আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

আজ মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুবাই থেকে আসা এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

শুল্ক গোয়েন্দা বিভাগ থেকে জানানো হয়, এসব ওষুধ ও সিগারেট এনেছেন যাত্রী মোহাম্মদ আহসান উল্লাহ। তিনি দুবাই থেকে একে ৫৮৪ ফ্লাইটযোগে বিকেল ৫টায় ঢাকায় অবতরণ করেন।

শুল্ক গোয়েন্দা ব্ভিাগ থেকে জানানো হয়, গোপন সংবাদ থাকায় আহসান উল্লাহর দিকে নজরদারি করা হয়। একপর্যায়ে ওই যাত্রীকে কাস্টমস হলে নিয়ে আসা হয়। পরে আহসান উল্লাহর ব্যাগ থেকে যৌন উত্তেজক ওষুধ ও সিগারেট আটক করা হয়। এ ছাড়া তিনটি মোবাইল ফোনও আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, এসব পণ্য কেবল অবৈধ নয়, এগুলো নকলও। এসব পণ্যের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য হুমকি বয়ে আনবে। আটক হওয়া এসব সামগ্রী ও সিগারেটের মূল্য প্রায় ১০ লাখ টাকা।

মইনুল খান আরো জানান, আমদানি নীতি আদেশ অনুযায়ী এসব ওষুধ সংশ্লিষ্ট ওষুধ প্রশাসনের অনুমতি ছাড়া ও সিগারেটের প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতীত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। আটক পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে