,

দগ্ধ নারী শ্রমিকদের অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ার জিরাবো এলাকায় গ্যাস লাইটার কারখানায় আগুনে দগ্ধ ২০ জন নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আবুল কালাম।

image-7456

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তিনি সাংবাদিকদের বলেন, যারা দগ্ধ হয়ে ঢামেকে ভর্তি হয়েছে, তাদের সবার শ্বাসনালী পুড়ে গেছে। তারা কেউই আশঙ্কামুক্ত নয়। তবে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

এর আগে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকায় কালার ম্যাচ বিডি লিমিটেড খারকানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন মুহূর্তের মধ্যে পুরো টিনশেড কারখানাটিতে ছড়িয়ে পড়ে। কারখানা থেকে তাড়াহুড়ো করে অনেক শ্রমিক বের হয়। আবার অনেকেই আটকা পড়ে।

এ ঘটনার পর পর এলাকাবাসী এগিয়ে এসে কারখানার ভিতর থেকে ৩০জন নারী শ্রমিককে দগ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। তাদের মধ্যে ২০জনকে আশঙ্কাজন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা হলেন- জলি (৩০), ফাতেমা (২০), হালিমা (২৪), আখি (১৪), রিমা (২০), মুক্তি (১৫), শিমু (৩৫), হাফিজা (১৬), শরিফা (২৫), ছকিনা (২৫), জান্নাত (২০), হাফিজা (১৫), নাজমা (১৭), নেহারা (৩০), মাহমুদা (২৫), সোনিয়া (২২), লাভলী (৩০), সোনিয়া (২০), ফারজানা (১৮) ও বৃষ্টি (২০)।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে