বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার রংপুরের হরি মন্দিরে হামলা প্রতিমা ভাঙচুর

image-8738-jpgনিজস্ব প্রতিবেদক : ফের হিন্দু মন্দিরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এবার রংপুরের বদরগঞ্জের মধুপুর ইউনিয়নের রাজারামপুরে রাতের অন্ধকারে হামলার ঘটনা ঘটেছে। দৃর্বৃত্তরা সোমবার গভীর রাতে রাজারামপুরের মঠখোলাপাড়ার হরি মন্দিরে হামলা চালিয়ে বেশ কয়েকটি প্রতিমা ভাঙচুর করে।

বাড়ির সবাই যখন গভীর ঘুমে ঠিক তখনই চুপি চুপি এই হামলা চালানো হয়।  ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দুরের বাড়ি-ঘর ও মন্দিরে হামলা নিয়ে যখন সারাদেশে তোলপাড় শুরু হয়েছে ঠিক তখনই নতুন করে এই হামলার ঘটনা ঘটলো।

পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, হরি মন্দিরটি উপজেলার অন্যতম প্রাচীন মন্দির। এখানে বেশ কয়েকদিন ধরে রাশ মেলা চলছিলো। সোমবার রাত আড়াইটার দিকে অজ্ঞাতনামা একদল সন্ত্রাসী মন্দিরে হামলা চালিয়ে বেশ কয়েকটি প্রতিমা ভাংচুর করে।

আজ মঙ্গলবার সকালে মন্দিরের প্রতিমা ভাঙ্গা অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয় । বদরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান জানান এ ঘটনায় মন্দির পরিচালনা কমিটির সভাপতি নরেশ চন্দ্র বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে কঠোর ব্যাবস্থা নেয়া হবে বলে জানান ওসি।
এ ঘটনায় আইনশৃংখলা বাহিনীর সিনিয়র কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঢাকাটাইমস

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ