,

রাষ্ট্রদূতের ব্যাগ চুরি!

52bনিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আলোকচিত্র প্রদর্শনী ‘ফ্রিডম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের ব্যাগ চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ওই প্রদর্শনী উদ্বোধন করতে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা কুয়েলিনারি।

কাউন্টার ফটো নামের একটি আলোকচিত্র সংগঠন নিজেদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশি-বিদেশি ১০ জন তরুণ আলোকচিত্রীর তোলা ছবি নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করে।

আয়োজকেরা জানান, উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বক্তব্য শেষে রাষ্ট্রদূত যখন উদ্বোধনী মঙ্গল বাতি জ্বালাচ্ছিলেন, সে সময় চুরির এ ঘটনাটি ঘটে বলে ধারণা করা হয়। কারণ, বাতি জ্বালিয়ে তিনি নিজ চেয়ারে ফিরে গিয়ে ব্যাগটি খুঁজে পাননি।

এ ঘটনায় রাষ্ট্রদূত মর্মাহত হন। তবে এ বিষয় তাৎক্ষণিকভাবে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

আলোকচিত্র প্রদর্শনীর আয়োজক কাউন্টার ফটোর অধ্যক্ষ সাইফুল হক বলেন, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের ব্যাগটি চুরির সন্দেহে অজ্ঞাত পরিচয়ের একজনকে ভিডিও রেকর্ডিং থেকে শনাক্ত করা হয়েছে। তাঁর ছবিসহ শাহবাগ থানায় লিখিত অভিযোগ করার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, রাষ্ট্রদূতের ব্যাগে তাঁর আইপ্যাড, মোবাইল ফোন, ব্যাংকের কার্ড, বাসার চাবি এবং প্রয়োজনীয় ব্যক্তিগত জরুরি কাগজপত্র ছিল।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘চুরির বিষয়টি আমরা শুনেছি। তবে এ বিষয়ে কেউ এখনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পাওয়ামাত্র আমরা কাজ শুরু করব।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে