বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাতি-নাতনিদের সঙ্গে পিইসি পরীক্ষা দিচ্ছেন বাসিরন

basuron-meherpurমেহেরপুর প্রতিনিধি : প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় অংশ নিয়ে একটি স্বপ্ন পূরণ হয়েছে। পাস করতে পারলে আর একটি স্বপ্ন পূরণ হবে। ইংরেজি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৯৫ নম্বর উত্তর দিয়েছি। নাতি-নাতনিদের সঙ্গে পরীক্ষা দিতে পেরে উল্লাসিত আমি।

পিইসি পরীক্ষায় অংশ নিয়ে এভাবে সাংবাদিকদের সামনে নিজের অভিমত ব্যক্ত করলেন মেহেরপুরের হোগলবাড়িয়া গ্রামের ৬৫ বছরের বাসিরন নেছা।

মেহেরপুর গাংনী উপজেলার হোগলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রোববার পরীক্ষায় অংশ নেন তিনি। সহপাঠীরাও বাসিরন নেছার সঙ্গে পরীক্ষায় অংশ নিয়ে পেরে গর্বিত।

হোগলবাড়িয়া পিইসি পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল করিম জানান, শিক্ষার যে বয়স নেই তারই প্রমাণ করলেন ৬৫ বছরের বাসিরন নেছা। তাকে দেখে অনেকেই অনুপ্রাণিত হবে বলে মনে করেন তিনি।

কেন্দ্র সচিব জিয়া মোহাম্মদ আহসান মাসুম জানান, ছোট ছোট শিক্ষার্থীদের সঙ্গে ব্যাপক উৎসাহ নিয়ে পরীক্ষা দিচ্ছেন বাসিরন। তার পরীক্ষা দেয়ার খবরে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকেই তাকে এক নজর দেখতে ছুটে এসেছেন পরীক্ষা কেন্দ্রে। শিক্ষা ক্ষেত্রে তিনি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বাসিরনের সহপাঠী অথৈই জানায়, ৬৫ বছরের এক বৃদ্ধার সঙ্গে পরীক্ষা দিচ্ছি এটি মনেই হয়নি। একজন সহপাঠীর সঙ্গে পরীক্ষায় অংশ নিয়েছি এমনটিই মনে হয়েছে। তবে তার সঙ্গে পরীক্ষায় অংশ নিয়ে আনন্দিত তারা অন্য সহপাঠীরাও।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত