বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ নির্বাচন ২০১৮ সালের শেষ দিকে : মুহিত

abul-mal-abdul-muhitনিউজ ডেস্ক : আগামী ২০১৮ সালের শেষ দিকে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রোববার দুপুরে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে প্রধামন্ত্রীর জনসভাস্থলের প্রস্তুতিকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

অবশ্য সন্ধ্যায় কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়, জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার কারণে প্রধানমন্ত্রীর জনসভা স্থগিত করা হয়েছে।

এর আগে অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সিলেটের এ সফর বিভিন্ন কারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ২০১৮ সালের শেষ দিকে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবারের সমাবেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী নির্বাচনের প্রস্তুতি।

তিনি বলেন, গত মাসে আওয়ামী লীগের কাউন্সিলে সভাপতি হিসেবে ফের দায়িত্ব পাওয়ার পর শেখ হাসিনা ২৩ নভেম্বর বুধবার আলিয়া মাঠে প্রথম কোনো উন্মুক্ত জনসভায় বক্তব্য রাখবেন।

মুহিত বলেন, ‘এজন্য সিলেটবাসী সম্মানিত হয়েছেন। তার বিনিময়ে আমরা সিলেটবাসী আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা ও ভালবাসা দিয়ে তাকে সম্মানিত করতে চাই।’

এসময় তিনি বলেন, আগামী ডিসেম্বর মাসে জ্বালানি তেলের দাম আরেক দফা কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। চলতি মাসের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ নিয়ে আলোচনা হবে।

তিনি বলেন, ‘তেলের দাম কমানোর বিষয়ে একটু লজিস্টিক সমস্যা আছে। এ মাসেই প্রধানমন্ত্রীর সঙ্গে রিভিউ করা হবে। সিদ্ধান্ত নিতে ডিসেম্বরের ১০ তারিখ পার হয়ে যাবে। কেননা, ৪ থেকে ১০ ডিসেম্বর আমি দেশে থাকব না।’

জনসভা স্থগিত হলেও বুধবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ নবগঠিত সদরদফতর ১১ পদাতিক বিগ্রেডের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগদান করবেন তিনি।

এর আগে হযরত শাহজালাল ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত