বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আপত্তিকর অবস্থায় ধরে এসআইকে বিয়ে

siনিউজ ডেস্ক : চাঁদপুরে এক বিধবার সঙ্গে ‘আপত্তিকর অবস্থায়’ ধরা পড়েছেন পুলিশের এক এসআই। স্থানীয়রা তাকে ওই বিধবার সঙ্গে কাজি ডেকে বিয়ে পড়িয়ে দিয়েছেন।

পাঁচ সন্তানের জনক এসআই মো. মনিরুল হক উপজেলার নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মজিদ সরকারের ছেলে।

রবিবার হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের সুরুজ সরকার কান্দি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. সালাউদ্দিন সরদার।

তিনি বলেন, এসআই মনিরুলের পাঁচ সন্তান রয়েছে। তার সঙ্গে সুরুজ সরকার কান্দি এলাকার মৃত শাহাজালাল গাজীর স্ত্রী রাহিমা বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক। শনিবার দিবাগত রাতে সে রাহিমা বেগমের ঘরে অবস্থান নেয়। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে রবিবার ভোরে রাহিমার বসতঘর থেকে তাকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে। পরে কাজি ডেকে তিন লাখ টাকা কাবিনে তাদের বিয়ে দিয়ে দেয়।

এ ব্যাপারে চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, ”আমি বিষয়টি শুনেছি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে ঘটনা প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নীলকমল ইউনিয়নের কাজি মো. ইউসুফের সহকারী মো. নজরুল ইসলাম বলেন, “তাদের আটক করে স্থানীয়রা আমাকে ডেকে নেয়। উপস্থিত গণ্যমান্যদের সাক্ষীর ভিত্তিতে আমি তাদের বিয়ে পড়িয়ে দেই।” সূত্র: বিডিনিউজ

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ