,

যুদ্ধের জন্যে প্রস্তুত পাকিস্তান, শরিফের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তান যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। শনিবার ভারত সীমান্তের কাছে সুলেমানকি সেক্টর পরিদর্শনের সময়ে এমনটাই জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ।

pak

জেনারেল রাহিল বলেন, ”আমরা নজিরবিহীনভাবে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সফল হয়েছি। এখন আমরা সবচেয়ে যুদ্ধ-অভিজ্ঞতা সমৃদ্ধ সেনাবাহিনীতে পরিণত হয়েছি।”

ভারতের সঙ্গে সীমান্তে যখন তীব্র উত্তেজনা চলছে। দফায় দফায় গোলাগুলি ও সেনা হত্যার ঘটনা ঘটছে, তখন জেনারেল রাহিল এমন হুঁশিয়ারি দিয়েছেন।

পাক সেনাপ্রধান শনিবার সারাদিন সুলেমানকি সেক্টরে সেনা, রেঞ্জার্স ও প্রাক্তন সেনা সদস্যদের সঙ্গে কাটান এবং সামরিক বাহিনীর উঁচু পর্যায়ের নৈতিক মনোবলের প্রশংসা করেন। পাশাপাশি পাকিস্তানি সেনাদের সীমান্তে নজরদারির ব্যবস্থা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন লাহোর কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সাদিক আলী, ভাওয়ালপুর কোর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জাভেদ ইকবাল এবং পাঞ্জাব রেঞ্জার্সের কমান্ডার মেজর জেনারেল ওমর ফারুক বুরকি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে