বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ থেকে দেশের সবচেয়ে বড় ইয়াবার চালান আটক

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার জেলার টেকনাফ থেকে আজ রোববার প্রায় ২০ কোটি টাকা মূল্যের প্রায় সাত লাখ পিস ইয়াবা বড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।কর্মকর্তারা বলেছেন, এটি বিজিবির আটক করা এ পর্যন্ত সবচেয়ে বড় ইয়াবার চালান।

172134_151

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, ইয়াবাই এখন বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত মাদকদ্রব্যে পরিণত হয়েছে।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদীতে একটি নৌকা থেকে খুব ভোরে চালানটি আটক করে বিজিবি।
টেকনাফে বিজিবি ব্যাটালিয়ান-২ এর মেজর আবু রাসেল সিদ্দিকি বলছেন, এই এলাকাটি ইয়াবা চালানের একটি বড় ট্রানজিট হয়ে উঠেছে।
তিনি বলেন, মুলত মিয়ানমার হয়েই বাংলাদেশে ইয়াবার চালান বেশি আসে। তিনি বলেছেন, ছোট চালানগুলোই বরং তাদের জন্য ধরা কঠিন হয়ে পড়ে।

অক্টোবর পর্যন্ত বিজিবি প্রায় ১৮০ কোটি টাকা মূল্যের ইয়াবা আটক করেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যমতে, এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত সব বাহিনী মিলে দুই কোটির বেশি পিস ইয়াবা বড়ি আটক করেছে।
কিন্তু তারপরও দেশের সর্বস্তরে এটি ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের গোয়েন্দা ও অপারেশনস বিভাগের পরিচালক সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, ইয়াবাই এখন বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত মাদকদ্রব্য। খুব ছোট আকারের বড়ি হওয়াতে এর বহন সহজ – আর তাই এটি ধরাও কঠিন।
মাদকাশক্তি নিরাময় করেন এমন চিকিৎসকরা বলছেন, তাদের কাছে ইয়াবা আসক্তরাই ইদানিং সবচাইতে বেশি সংখ্যায় আসছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত