বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারো কমলো সোনার দাম

নিজস্ব প্রতিবেদক : এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে আবারো কমলো ভরিপ্রতি সোনার দাম। আন্তর্জাতিক বাজারে অব্যাহত দরপতনের কারণে ভরিপ্রতি সোনার দাম সর্বোচ্চ ৯৯১ টাকা পর্যন্ত কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দর সোমবার থেকে কার্যকর হবে।

image-7095

রবিবার বিকেলে সোনার দাম কমানোর সিদ্ধান্তটি জানিয়েছে জুয়েলার্স সমিতি।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৫ হাজার ৮৯৮ টাকা, ২১ ক্যারেট ৪৩ হাজার ৮৫৭ টাকা এবং ১৮ ক্যারেটের দাম হবে ৩৭ হাজার ৯০৮ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়াবে ২৫ হাজার ২০ টাকা। তবে সোনার দাম কমলেও বাড়ছে রুপার দাম। কাল থেকে রুপার ভরি ৯৩৩ টাকা থেকে বৃদ্ধি পেয়ে এক হাজার ৫০ টাকা হচ্ছে। এক্ষেত্রে দাম বাড়ছে ভরিতে ১১৭ টাকা।

আজ প্রতিভরি ২২ ক্যারেট সোনা ৪৬ হাজার ৮৮৯ টাকা, ২১ ক্যারেট ৪৪ হাজার ৬৭৩ টাকা, ১৮ ক্যারেট ৩৮ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ২৬ হাজার ১০ টাকায় বিক্রি হচ্ছে। দাম সমন্বয়ের কারণে কাল থেকে ২২ ক্যারেট সোনার ভরিতে ৯৯১ টাকা, ২১ ক্যারেটে ৮১৬ টাকা, ১৮ ক্যারেটে ৫৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরিতে ৯৯০ টাকা কমছে।

এর আগে, গত সপ্তাহে জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা জানিয়েছিলেন, সমিতির একটি কমিটি আন্তর্জাতিক বাজার ও দেশের বুলিয়ন মার্কেটের সোনার দর নিয়মিতভাবে পর্যবেক্ষণ করবে। সেটির ওপর ভিত্তি করে প্রতি সপ্তাহে দেশের বাজারে সোনার দাম হ্রাস বা বৃদ্ধি করে সমন্বয় করবে সমিতি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত