বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাকা ছিনতাইয়ের মামলায় দুই পুলিশ সদস্য রিমান্ডে

1479457748নিজস্ব প্রতিবেদক : টাকা ছিনতাইয়ের ঘটনায় দ্রুত বিচার আইনে করা মামলায় পুলিশের দুই সদস্যের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাঁরা হলেন ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের (উত্তর) গুলশান জোনের কনস্টেবল লতিফুজ্জামান ও রাজেকুল খন্দকার। শনিবার ঢাকার মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী এ আদেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের উপপরিদর্শক (আদালতে কর্মরত) মাহমুদুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, এই মামলার দুই আসামিকে আদালতে হাজির করে পুলিশ সাত দিন করে রিমান্ডের আবেদন করে। ছিনতাইয়ের ঘটনায় আর কারা কারা জড়িত, তা খুঁজে বের করার জন্য এ আসামিদের রিমান্ড জরুরি বলে রিমান্ড আবেদনে বলা হয়। শুনানি শেষে আদালত আসামিদের দুই দিনের করে রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল শুক্রবার ভোরে রাজধানীর সার্ক ফোয়ারা মোড়ের কাছে টাকা ছিনতাইকালে আটক হন লতিফুজ্জামান। পরে রাজেকুল খন্দকারকে কর্মস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক বলেন, ছিনতাইয়ের সময় লতিফুজ্জামানকে আটক করে ভুক্তভোগী ব্যক্তিরা পুলিশের কাছে সোপর্দ করেন। পরে দুপুরের দিকে রাজেকুলকে ট্রাফিক পুলিশের উত্তরার কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়। লতিফ জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের কথা স্বীকার করলেও রাজেকুল স্বীকার করেননি। ঘটনার সময় ব্যবহার করা মোটরসাইকেলটি আটক করা হয়েছে। টাকা উদ্ধারের চেষ্টা চলছে। ছিনতাইয়ের ঘটনায় ডিম ব্যবসায়ী আবদুল বাসের মামলা করেছেন বলে জানান ওসি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত