,

নারায়ণগঞ্জ আ’লীগে কোন বিরোধ নেই, মনোনয়ন পেয়ে আইভীর প্রতিক্রিয়া

iv-rahmanনিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ আওয়ামী লীগে কোন রকম বিরোধ নেই বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর মেয়র সেলিনা হায়াত আইভী।

শুক্রবার রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে (নাসিক) দলীয় মনোনয়ন নিয়ে নারায়ণগঞ্জে ফিরে সাংবাদিকদের তিনি একথা বলেন।

নারায়ণগঞ্জের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, দলের সবাইকে নিয়েই আমি মাঠে নামবো এবং এই নির্বাচনী বৈতরণী পার হয়ে প্রধানমন্ত্রীর মুখ উজ্জ্বল করবো।

নাসিক নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন পেয়ে আওয়ামী লীগ প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মেয়র সেলিনা হায়াত আইভী।

তিনি বলেন, নারায়ণগঞ্জ আওয়ামী লীগে কোন রকম বিরোধ নেই। নির্বাচনে সকলে এক হয়ে কাজ করবে।

এদিকে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুল হাই জানিয়েছেন, আমি আগেও বলেছিলাম শেখ হাসিনার সিদ্ধান্তই চুড়ান্ত।

তবে এব্যাপারে তৃণমূল থেকে মেয়র পদের জন্য নাম যাওয়া মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তার ফোনটি বন্ধ পাওয়া গেছে। তার বাসায় গেলেও জানা গেছে তিনি ঢাকা থেকে তখনও ফিরেননি।

এছাড়া তিনি দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। যদিও এসময় মহানগর ও জেলা আওয়ামীলীগের কোন সিনিয়র নেতাকে দেখা যায়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে