বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার রূপরেখা নাকচ করার কিছু নেই : সাখাওয়াত হোসেন

photo-1479483504নিজস্ব প্রতিবেদক : নতুন নির্বাচন কমিশন গঠনে নিবন্ধিত দলগুলো নিয়ে রাষ্ট্রপতির আলোচনার পরিপ্রেক্ষিতে সার্চ কমিটি করা উচিত বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।

শুক্রবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন পুনর্গঠনের প্রস্তাবগুলোর বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাখাওয়াত হোসেন এ মন্তব্য করেছেন।

সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, ‘উনি (খালেদা জিয়া) এটার (নির্বাচন কমিশনের) রূপরেখা দিয়েছেন এবং এই রূপরেখাটির ব্যাখ্যা দিয়েছেন। বর্তমানে নিবন্ধিত দলগুলো নিয়ে রাষ্ট্রপতি আলোচনা করতে পারেন। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে একটা সার্চ কমিটি করা উচিত আমি মনে করি। ওভারওল আমি যদি ওনার প্রথম পার্টের প্রস্তাবনা সম্পর্কে বলি, তাহলে আমি এটার মধ্যে এমন কিছু দেখছি না যে এটা একেবারে নাকচ করার মতো।’

খালেদা জিয়ার প্রস্তাবগুলো ইতিবাচক হিসেবে দেখছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারও। তিনি বলেন, ‘উনি অনেকগুলো প্রস্তাবই দিয়েছেন। এগুলো গ্রহণযোগ্য। আমরা বহুদিন ধরেই বলে আসছি। এগুলো একটা সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করবে নিঃসন্দেহে। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, তিনি আর বিতর্কিত নির্বাচন চান না। তিনি যদি সত্যি বিতর্কিত নির্বাচন না চান, তাহলে একটা কার্যকর, শক্তিশালী, গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করাটা এবং নির্বাচনী প্রক্রিয়াটা স্বচ্ছ হওয়াটা, কারচুপিমুক্ত হওয়াটা জরুরি।’

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত