বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের শর্ত মেনে নাসিরনগরে জাবি শিক্ষার্থীরা

brahmanbariaনিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর অভিমুখে যাত্রা করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অবশেষে শর্ত সাপেক্ষে যেতে দিয়েছে পুলিশ।

৪৭ সদস্যের প্রতিনিধি দলটির ১৪ জনকে পুলিশের তত্ত্বাবধানে নাসিরনগর যেতে দেয়া হয়। সেখানে গিয়ে তারা ক্ষতিগ্রস্তদের মাঝে এক লাখ টাকা বিতরণ করেন।

জানা গেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলটি নাসিরনগরে যাওয়ার উদ্দেশে সড়ক পথে রওয়ানা হয়। বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ এলাকায় তাদেরকে আটকে দেয় পুলিশ। নিরাপত্তার স্বার্থে সবাইকে যেতে দেয়া হবে না বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

এক পর্যায়ে পুলিশের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে দুপুর ২টার দিকে তাদের ১৪ জনের একটি দলকে নাসিরনগর যেতে দেয়া হয়।

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রবিন কর্মকার সাংবাদিকদেরকে জানান, আশুগঞ্জে তাদেরকে আটকে দেয়া হয়। নিরাপত্তার কথা বলে তাদের সেখানে যেতে বাধা দেয়া হয়। পরে ১৪ জনের একটি দল সেখানে যান।

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মিজানুর রহমান জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ নিরাপত্তা দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত