বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘খালেদা জিয়ার পুনর্গঠন প্রস্তাবনা চর্বিতচর্বণ ও অন্তঃসারশূন্য’

a1photo_1516346_9নিউজ ডেস্ক : নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে খালেদা জিয়ার প্রস্তাবনার পর আজ শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী রাষ্ট্রপ্রধান রূপে রাষ্ট্রের অন্য সকল ব্যক্তির ঊর্ধ্বে। সংবিধানের ৪র্থ ভাগের ৪৮ অনুচ্ছেদে রাষ্ট্রপতির ওপর প্রদত্ত ও অর্পিত সকল ক্ষমতার প্রয়োগ ও কর্তব্য পালনের অধিকার দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি সংবিধানের সপ্তম ভাগের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশন এবং অন্যান্য কমিশনারদের নিয়োগ প্রদান করেন। প্রধান নির্বাচন কমিশন এবং অনধিক চারজন নির্বাচন কমিশনার নিয়ে রাষ্ট্রপতি সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন প্রতিষ্ঠা করেন। ’

আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, ‘খালেদা জিয়া রাষ্ট্রপতিকে যে সংলাপ অনুষ্ঠানের কথা বলেছেন, তা খুবই হাস্যকর। কারণ, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপ আহ্বানকে অসম্মান দেখিয়েছিলেন। তার পুত্র বিয়োগের পর প্রধানমন্ত্রী তাকে সমবেদনা জানাতে গুলশান কার্যালয়ে গেলে তিনি কার্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দিয়ে সংলাপের সম্ভাবনাকে চিরদিনের জন্য রুদ্ধ করে দিয়েছেন। ’

তিনি বলেন, ‘কোনও প্রেসক্রিপশন দেওয়ার আগে খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে; যুদ্ধাপরাধীদের রক্ষার চেষ্টা, মানুষ হত্যার অপরাধে, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার অপরাধে, তার ছেলে তারেক জিয়ার মানি লন্ডারিংয়ের জন্য, দুর্নীতির জন্য, নিজের জন্ম তারিখ নিয়ে জাতির সামনে মিথ্যাচারের জন্য। ’

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন কমিশন সংস্কারের ফর্মুলায় বাংলাদেশের জনগণের ওপর কিংবা প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ-র‍্যাব, বিজিবির প্রতি তার আস্থাহীনতার বহিঃপ্রকাশ ঘটেছে। ’

তিনি বলেন, ‘বিএনপি’র প্রস্তাবনায় গ্রহণযোগ্য ও ভালো কিছু থাকলে তা গ্রহণ করা হবে এবং রাষ্ট্রপতি সে অনুযায়ী সিদ্ধান্ত নেবেন।’

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত