বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ সিটির আ. লীগের টিকিট আইভীর হাতে

mayorনিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকেই মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। আজ শুক্রবার রাতে তাকে মনোনয়ন দেওয়া হয়। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীর দক্ষতা ও জনপ্রিয়তা এসব যাচাই-বাছাই শেষে দলটির প্রতীক নৌকা আইভীর হাতে তুলে দেওয়া হয়।

স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের একাধিক সদস্য জানান, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত বৈঠকে সংসদীয় বোর্ডের সদস্য ড. আব্দুর রাজ্জাক ও যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি নারায়ণগঞ্জের বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভীর নাম প্রস্তাব করলে তা নিয়ে মনোনয়ন বোর্ড চুলচেরা বিশ্লেষণ করে। পরে মনোনয়ন বোর্ডের প্রধান শেখ হাসিনা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ডা. আইভীকে দলীয় মনোনয়ন দেওয়ার ব্যাপারে মনস্থির করলে, বৈঠকে উপস্থিত সকল সদস্য সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন।

বর্তমান মেয়র আইভী নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সহ-সভাপতি।

উল্লেখ্য, নির্বাচন কমিশন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত