বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবিতে ৯১ শতাংশ ভোট রামপালের বিরুদ্ধে

 

নিজস্ব প্রতিবেদক : সুন্দরবনের রামপালে কয়লা বিদ্যুৎ প্রকল্প নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত প্রতীকী গণভোটের ৯১ শতাংশ এ প্রতল্পের বিপক্ষে রায় দিয়েছে।বৃহস্পতিবার দুপুরে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে ‘সুন্দরবনের রামপালে কয়লা বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রতীকী গণভোট’র ফলাফল ঘোষণা করা হয় ।

image-6696

এ সময় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, এ প্রজেক্ট সম্পূর্ণ প্রতারণার প্রজেক্ট। সরকার আলট্রা টেকনলজির কথা বলে দেশবাসীর সাথে প্রতারণা করে যাচ্ছে। তারা বলে বেড়াচ্ছে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না, তাদের পারফরমেন্স আমরা দেখেছি বুড়িগঙ্গায়, রাজধানী ঢাকায় ও তুরাগ নদীতে।

অনুষ্ঠানে তিনি বলেন, ক্ষমতাসীনরা নিজ দলের ভেতরে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ দিলেও তার দলীয় লোকজনের মধ্যে শতকরা ৯৯ শতাংশ রামপাল প্রকল্পের বিপক্ষে ভোট দেবে।

সুন্দরবনের গুরুত্ব তুলে ধরে আনু মুহাম্মদ বলেন, সুন্দরবন মরে যাওয়া মানে হচ্ছে বাংলাদেশ মরে যাওয়া। এই সুন্দরবনে অসংখ্য প্রাণ আছে বলে আমরা বলি মহাপ্রাণ। এই প্রাণ কেবল সুন্দরবনের ভেতরেরই না মানুষেরও প্রাণ রক্ষা করে। বনের টিকে থাকার জন্য মানুষের প্রয়োজন নেই কিন্তু মানুষের টিকে থাকার জন্য বনের প্রয়োজন আছে।

গত অক্টোবর মাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শাখার উদ্যেগে রামপাল প্রকল্প নিয়ে গণভোটের আয়োজন করে। অক্টোবর ও নভেম্বর মাসের শুরুর সপ্তাহ পর্যন্ত এ গণভোট নেয় প্রগতিশীল এ ছাত্র সংগঠনটি।

গণভোটে মোট অংশগ্রহণ করে ১০ হাজার একশো ১১ জন। এতে সুন্দরবনের রামপালে কয়লা বিদ্যুৎ প্রকল্পের পক্ষে ভোট দেয় আটশ ৬০ জন, যা শতকরা হিসেবে মোট ভোটের ৮ দশমিক ৫১ শতাংশ। আর সুন্দরবনের পক্ষে ভোট দিয়েছে ৯ হাজার একশ ৪৮ জন, যা মোট ভোটের ৯০ দশমিক ৪৮ শতাংশ। বিভিন্ন কারণে ভোট বাতিল হয়েছে একশ তিনটি।

ফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি নাঈমা খালেদ মনিকা, ঢাবি সভাপতি ইভা মজুমদার, সাধারণ সম্পাদক সালমান সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি তুহিন কান্তি দাসসহ বিভিন্ন প্রগতিশীল দলের নেতাকর্মীরা।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত