,

জ্বালানি তেলের দাম কমাতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব: অর্থমন্ত্রী

123জ্বালানি তেলের দাম কমালে বিদ্যুতের দামে ইতিবাচক প্রভাব পড়বে যা অর্থনীতির জন্য সহায়ক হবে। আগামী ডিসেম্বরে জাতীয় সংসদের অধিবেশন শুরুর আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে জ্বালানি তেলের মূল্য কমানোর বিষয়টি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর দক্ষিণ এশীয় অঞ্চলের প্রধান ব্রেন জে এতকেইন-এর নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের চলমান অর্থনীতির গতি ঠিক রয়েছে বলে সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ- এর এই মিশন। তারা এই গতি ঠিক রাখার পরামর্শ দিয়েছেন। বাংলাদেশের কাছে পাকিস্তানের সাতশ কোটি টাকা পাওনার দাবি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের এই দাবি পুরোপুরি রাবিশ। তারা আমাদের কাছে কোনও টাকা পায় না। উল্টো আমরাই তাদের কাছে টাকা পাব। তাদের  এই দাবি ননসেন্স।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের তুলনা করার মতো এখন আর কিছুই নেই। আমরা এখন ওদের থেকে অনেক এগিয়ে গেছি।’

উনি আবারও বলেন, ‘এটি টোটালি রাবিশ। আমার এই রাবিশ শব্দ এখানেই শতভাগ প্রযোজ্য।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে