বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মান্নার রাষ্ট্রদ্রোহ মামলার জামিনও স্থগিত

mannaনিউজ ডেস্ক : রাষ্ট্রদ্রোহ মামলায়ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চ এ স্থগিতাদেশ দেন।

গত ৩০ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ মান্নাকে রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন দিয়েছিলেন। গত ৪ সেপ্টেম্বর এই মামলায় আপিল বিভাগ প্রথম দফায় ৩০ অক্টোবর পর্যন্ত জামিন স্থগিত করেন। একইসঙ্গে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলেছিলেন। সেই অনুযায়ী রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করলে বৃহস্পতিবার তা শুনানির জন্য কার্যতালিকায় আসে।

আজ (বৃহস্পতিবার) রাষ্ট্রদ্রোহে মামলায়ও ২৭ নভেম্বর পর্যন্ত জামিন স্থগিত করে সেদিনই পরবর্তী শুনানির দিন ধার্য্য করেন।

এর আগে সেনা বিদ্রোহে উসকানির মামলায় গত ১৪ নভেম্বর হাইকোর্টের দেওয়া জামিন ২৭ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছিলেন আপিল বিভাগ। আগামী ২৭ নভেম্বর এ দুটি মামলায়ই মান্নার জামিনের বিষয়ে একসঙ্গে শুনানি অনুষ্ঠিত হবে।

আদালতে মান্নার পক্ষে শুনানি করেন আইনজীবী ইদ্রিসুর রহমান।

অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

উল্লেখ্য, নিউইয়র্কে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং অন্য এক ব্যক্তির সঙ্গে মান্নার টেলিফোন আলাপের দুটি অডিও ক্লিপ প্রকাশিত হলে ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি মান্নাকে গ্রেফতার করে পুলিশ। এরপর একই বছর ২৪ ফেব্রুয়ারি ও ৫ মার্চ সেনা বিদ্রোহে উসকানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে গুলশান থানায় মান্নার বিরুদ্ধে দুটি মামলা হয়।

এই দুটি মামলায় ২০১৫ সালের ২ ও ৭ মার্চ নিম্ন আদালতে মান্নার জামিন আবেদন নাকচ হয়। এরপর স্বাস্থ্যগত কারণ দেখিয়ে হাইকোর্টে জামিনের এই আবেদন করেন তিনি। সেই আবেদনের ওপর ২১ মার্চ শুনানি হয়। সেদিন শুনানি নিয়ে আদালত জামিন প্রশ্নে রুল দেন। সেই রুল শুনানি শেষে ৩০ আগস্ট রাষ্ট্রদ্রোহ ও ১৪ নভেম্বর সেনা বিদ্রোহে উসকানির মামলায় তাকে জামিন দেন হাইকোর্ট।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ