বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাঁওতালরা ধান কাটতে পারবেন

high-cortনিউজ ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জে সুগারমিল এলাকায় রোপিত ধান কাটার অনুমতি পেয়েছেন সাঁওতালরা। একইসঙ্গে তারা পাট ও কালাইসহ অন্যান্য যেসব ফসল লাগিয়েছে, সরকার কেটে নিলেও তা সাঁওতালদের ফেরত দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

একইসঙ্গে সাঁওতালদের ওপর হামলার ঘটনায় কী ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে, তা গাইবান্ধার ডিসি, এসপি ও গোবিন্দগঞ্জ থানার ওসিকে ২১  নভেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন আকারে দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে।

এসব অন্তর্বর্তীকালীন আদেশের পাশাপাশি সাঁওতালদের পুনর্বাসনে ও দায়ীদের বিরুদ্ধে কী আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জেড আই খান পান্না। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট ওবায়দুর রহমান ও অ্যাডভোকেট কুমার দেবলু দেব।

সাঁওতালদের ওপর আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর গুলি চালানোর বৈধতা চ্যালেঞ্জ করে বুধবার হাইকোর্টে রিট আবেদন দায়ের করে বেসরকারি সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক), অ্যাসোসিয়েশন অব ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট ও ব্রতী সমাজ কল্যাণ সংস্থা।

রিটে সাঁওতালদের জানমালের নিরাপত্তা, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং সাঁওতাল পল্লীতে তারা যাতে বিধি-নিষেধ ছাড়াই চলাফেরা করতে পারে সে ব্যাপারে আদালতের নির্দেশনা চাওয়া হয়।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্মের বিরোধপূর্ণ জমি নিয়ে পুলিশ, চিনিকল শ্রমিক-কর্মচারী ও সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে তিন সাঁওতাল নিহত হন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত