বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের উদ্দেশে মারাকেশ ত্যাগ প্রধানমন্ত্রীর

pm-hasina_samakalনিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ জলবায়ু সংক্রান্ত (কপ-২২) সম্মেলনে যোগদান শেষে বুধবার বিকেলে দেশের উদ্দেশে মারাকেশ ত্যাগ করেছেন।

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি ফ্লাইটটি (বিজি-১০২০) আজ স্থানীয় সময় বিকেল সোয়া ৩টায় দেশের উদ্দেশে মারাকেশের মেনারা বিমানবন্দর ত্যাগ করে।

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান মরক্কোর সংস্কৃতিমন্ত্রী মোহামেদ আমিন সবিহি, মরক্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন, মরক্কো সরকার ও বাংলাদেশ দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

ফ্লাইটটি আগামীকাল বৃহস্পতিবার সকালে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। মরক্কোর সাবেক রাজকীয় নগরী মারাকেশে তিন দিনব্যাপী এই (কপ-২২) সম্মেলন অনুষ্ঠিত হয়।

বৈশ্বিক জলবায়ু সম্মেলন হিসেবে পরিচিত মারাকেশ সম্মেলনে বাংলাদেশসহ ৮০টি দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান এবং ১১৫টি দেশের জ্যেষ্ঠ মন্ত্রীরা যোগদান করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানদের সঙ্গে গত মঙ্গলবার সকালে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

শেখ হাসিনা মঙ্গলবার রাতে সম্মেলনে তাঁর দেওয়া ভাষণে জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের গৃহীত পদক্ষেপের উল্লেখ করেন। তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জলবায়ুজনিত অভিবাসন সমস্যা সমাধানে বৈশ্বিক উদ্যোগের আহ্বান জানান।

প্রধানমন্ত্রী কপ-২২ সম্মেলনে যোগদানের জন্য সোমবার বিকেলে মরক্কোয় পৌঁছেন।

প্রধানমন্ত্রীর ৫৮ সদস্যের সফরসঙ্গী দলে অন্যদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত