,

১০৮ সাংস্কৃতিক কর্মীকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি

fredom20161116212733স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে অংশগ্রহণকারী এবং মুক্তিযুদ্ধকালে গঠিত সাংস্কৃতিক সংগঠনের শব্দ সৈনিকদের (সাংস্কৃতিককর্মী) মোট ১০৮ জনকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে সরকার। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সুপারিশ অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার এ ১০৮ জনকে মুক্তিযুদ্ধের স্বীকৃতি দিয়ে আদেশ জারি করেছে। মুক্তিযোদ্ধার স্বীকৃতিপ্রাপ্ত উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন- অভিনেতা আলী জাকের, সুরকার শেখ সাদী খান, প্রয়াত গীতিকার ও ভাষাসৈনিক গাজীউল হক, সঙ্গীত শিল্পী বুলবুল মহলানবীশ, প্রয়াত চলচ্চিত্রকার জহির রায়হান, কবি আসাদ চৌধুরী, অভিনেতা সৈয়দ হাসান ইমাম, সুরকার ও সঙ্গীত পরিচালক সুজেয় শ্যাম, অভিনেত্রী লায়লা হাসান, সাংবাদিক আবু তোয়াব খান, কবি কাজী রোজী, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, কবি মহাদেব সাহা, সঙ্গীত শিল্পী কাদেরী কিবরিয়া, কথা সাহিত্যিক মাহবুব তালুকদার, কবি নির্মলেন্দু গুণ।

ঢাকা জেলার ২৬, মাদারীপুরের ৩, শরিয়তপুরের ১, রাজবাড়ীর ১, মুন্সিগঞ্জের ৬, গোপালগঞ্জের ২, নারায়ণগঞ্জের ১, গাজীপুরের ১, নরসিংদীর ১, কিশোরগঞ্জের ২, কুমিল্লার ৬, ব্রাহ্মণবাড়িয়ার ৬, ফেনীর ২, চট্টগ্রামের ১০, ভোলার ১, রবিশালের ৩, বরগুনার ১, সিলেটের ৪, বাগেরহাটের ২, সাতক্ষীরার ২, যশোরের ১, মেহেরপুরের ১, কুষ্টিয়ার ৫, গাইবান্ধার ৩, রংপুরের ১, নীলফামারীর ২, নাটোরের ১, রাজবাড়ীর ৪, সিরাজগঞ্জের ৫ পাবনার ১ ও নেত্রকোণা জেলার ২ জন সাংস্কৃতিক কর্মী মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে