বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৬০০ টনের ‘মীন’ কি জরিপের উপযোগী?

নিজস্ব প্রতিবেদক : সাগরে মৎস্য সম্পদ জরিপের উদ্দেশ্যে কেনা ‘আরভি মীন সন্ধানী’র কর্মদক্ষতা নিয়ে নানা প্রশ্ন উঠছে। কর্ণফুলী নদীতে ট্রায়াল পর্ব শেষে আগামী ১৯ নভেম্বর বঙ্গোপসাগরে এটা ট্রায়ালে নামবে। কিন্তু ৬০০ টন ওজনের এই জাহাজ সাগরে জরিপের উপযোগী কিনা, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে।

image-6484

বিশেষজ্ঞরা বলছেন, মাত্র ৩ দশমিক ২ মিটার ড্রাফটের জাহাজ গভীর সমুদ্রে চলাচল করতে পারবে না। অন্যদিকে সমুদ্রে চলাচলের জন্য যেখানে ১২০০ থেকে ১৫০০ টনের ওজনের (আর্কিমিডিসের সূত্র অনুযায়ী অপসারিত পানির ওজন) প্রয়োজন হয় সেখানে এই জাহাজের ওজন মাত্র ৬০০ টন। এই জাহাজের ড্রাফট কম রয়েছে বিধায় তা সাগরে স্থির থাকতে পারবে না, আর স্থির থাকতে না পারলে এই জাহাজ দিয়ে গভীর সমুদ্রে গবেষণা কার্যক্রম পরিচালনা করা যাবে না।

সূত্র মতে, এক ইঞ্জিনের জাহাজ, ত্রুটিপূর্ণ ডিজাইন, অতিরিক্ত দাম, তুলনামূলকভাবে ড্রাফট কম থাকা কিংবা সাগরে অতিরিক্ত দুলুনিসহ জাহাজটি নিয়ে অসংখ্য অভিযোগ রয়েছে। গত ৯ জুলাই মালয়েশিয়া থেকে চট্টগ্রামে আনার পর গত ২১ সেপ্টেম্বর নদীর মধ্যে ট্রায়াল দেয়ার পর আগামী ১৯ নভেম্বর তা উদ্বোধন হতে যাচ্ছে। বাংলাদেশ মেরিন ফিশারিজ ক্যাপাসিটি বিল্ডিং প্রকল্পের আওতায় প্রায় ৮৬ কোটি টাকা খরচ করে মালয়েশিয়া থেকে ‘আরভি মীন সন্ধানী’ জাহাজটি কেনা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তা উদ্বোধন করার কথা রয়েছে।

পাঁচ মাস ধরে কর্ণফুলীর ১১ নম্বর জেটির কাছে মেরিন ফিশারিজের ঘাটে নোঙ্গর থাকা জাহাজটি সমুদ্রের পরিবর্তে নদীতে ট্রায়াল দেয়ার কথা স্বীকার করে বাংলাদেশ মেরিন ফিশারিজ ক্যাপাসিটি বিল্ডিং প্রকল্পের পরিচালক এবিএম আনোয়ারুল ইসলাম বলেন, ‘জাহাজটি গত ২১ সেপ্টেম্বর কর্ণফুলী নদীর মধ্যে চালিয়ে টেস্ট করা হয়েছে। সব কিছু ঠিক আছে। তাই আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই জাহাজের উদ্বোধন ঘোষনা করবেন।’

সূত্র মতে, মালয়েশিয়া থেকে আসার সময় নৌ বাহিনীর তিন সদস্যের পাশাপাশি সামুদ্রিক মৎস্য অধিদপ্তরেরও তিন কর্মকর্তাও ছিলেন। তাদের সাথে কথা বলে জানা যায়, জাহাজটি এতো বেশি দুলেছে যে মনে হয়েছে তা যেকোনো সময় ডুবে যাবে। আর এমন দুলুনির জাহাজ দিয়ে কখনো সাগরের মাঝখানে জরিপ কার্যক্রম সম্ভব নয়। আর এজন্যই গত জুলাইতে আনার পর তা উদ্বোধনের জন্য নভেম্বর মাসকে বেছে নেয়া হয়েছে। এ সময় সাগর শান্ত থাকে বলে এখন কমিশনিং করা হবে।

নাম প্রকাশ না করার শর্তে সামুদ্রিক মৎস্য অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, ১৫ বছর ধরে সাগরে জরিপ কার্যক্রম বন্ধ। এই মুহূর্তে বছর জুড়ে যেখানে জরিপ কার্যক্রম প্রয়োজন, সেখানে জরিপের জন্য আনা জাহাজ উদ্বোধনের জন্য বসিয়ে রাখা প্রশ্নসাপেক্ষ। শীত মৌসুম ছাড়া বছরের অন্য সময় সাগর উত্তাল থাকে বলে এই জাহাজ দিয়ে জরিপ কার্যক্রম সম্ভব নয় বলে তা বসিয়ে রাখা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ বিভাগের প্রফেসর সাইদুর রহমান চৌধুরী বলেন, ‘জাহাজটি কমিশনিংয়ের পর আগামী এপ্রিল পর্যন্ত ১২টি ভয়েস করা হবে বঙ্গোপসাগরে। আর তখনই বলা যাবে জাহাজটি দিয়ে সঠিকভাবে জরিপ কার্যক্রম করা যাচ্ছে কিনা?’

জানা যায়, সমুদ্রগামী সব জাহাজে একাধিক ইঞ্জিন থাকলেও এই জাহাজে মাত্র একটি ইঞ্জিন রয়েছে। আর একটি ইঞ্জিন কখনো বন্ধ হয়ে গেলে দুর্ঘটনায় পড়তে হতে পারে জাহাজকে। শুধুমাত্র ট্রলারের একটি ইঞ্জিন থাকে। কিন্তু ট্রলার উপকূলের ১০ কিলোমিটারের মধ্যে থাকে বলে তেমন সমস্যা হয় না, অপরদিকে এই জাহাজ সমুদ্রের গভীরে ১৮০ থেকে ২০০ কিলোমিটার দূরে গিয়ে জরিপ পরিচালনা করবে। এখন এক ইঞ্জিনের কারণে কখনো তা এতো দূরে গিয়ে কার্যক্রম পরিচালনা করতে পারবে না বলে অনেকের ধারণা।

উল্লেখ্য, ত্রুটিপূর্ণ এই জাহাজটির বিষয়ে ২০১৪ সালের জুন মাসে একটি কারিগরি টিম নির্মাণাধীন জাহাজটি পরিদর্শনে গিয়েছিল মালয়েশিয়ায়। সেই টিম দেশে এসে ৭৭ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দিয়ে এই জাহাজ ত্রুটিপূর্ণ বলে আখ্যা দিয়েছিল। ভুল ডিজাইনে নির্মাণ হওয়া এই জাহাজ দিয়ে সরকারের সমুদ্র বিজয়ের উদ্দেশ্য পূরণ হবে না এবং দেশের সমুদ্র সম্পদ জরিপে এই জাহাজ কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারবে না বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছিল।

উল্লেখ্য, দেশের সমুদ্রবিজয়ের পর সরকার সমুদ্রসম্পদের উপর গুরুত্ব দিয়েছে। আর সেই গুরুত্বের আলোকে সমুদ্রের কোন জায়গায় পানির কোন স্তরে কি কি মাছ রয়েছে তা জানা প্রয়োজন। সেজন্যই ক্যাপাসিটি বিল্ডিং প্রকল্পের আওতায় সরকার একটি জাহাজ তৈরির উদ্যোগ নিয়েছিল। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এই জাহাজ তৈরির কাজ পেয়েছিল মালয়েশিয়ার একটি প্রতিষ্ঠান।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ