,

ছয় মাসের জামিন পেলেন সাংসদ বদি

image-35051নিউজ ডেস্ক : সম্পদের তথ্য গোপনের মামলায় দণ্ডপ্রাপ্ত কক্সবাজার-৪ (উত্থিয়া- টেকনাফ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদিকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতির মোহম্মদ রুহুল কুদ্দুসের একক হাইকোর্ট বেঞ্চ বুধবার দুপুরে তার জামিন মঞ্জুর করে। এর আগে বদির পক্ষে জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন অ্যাডভোকেট নাসরিন সিদ্দিকী লিনা। জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাহবুব আলী এমপি। অপরদিকে জামিনের বিরোধিতা করেন দুদক কৌঁসুলি খুরশিদ আলম খান। বর্তমানে তিনি কারাগারে আছে।

গত ২ নভেম্বর সম্পদের তথ্য গোপনের অভিযোগে বদিকে তিন বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানার আদেশ দেয় ঢাকার বিশেষ জজ আদালত-৩। এছাড়া জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেয়া হয়। বদির বিরুদ্ধে প্রায় ১১ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ থাকলেও আদালত এই অভিযোগে তাকে কোন দণ্ড দেয়নি। দণ্ড হয়েছে মূলত দুদকে দাখিল করা তথ্যে সম্পদের হিসাব গোপনের দায়ে।

দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. আব্দুস সোবহান ২০১৪ সালের ২১ আগস্ট ঢাকার রমনা থানায় এমপি বদির বিরুদ্ধে এ মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, এমপি বদি আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদ অর্জনের পাশাপাশি অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখাতে কম মূল্যে সম্পদ ক্রয় করে বেশি মূল্যে বিক্রির মিথ্যা তথ্য দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে