,

গৃহহীনদের ঘর নির্মাণ করে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

143735asaduzzaman_kalerkantho_picস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেছেন, গাইবান্ধায় ক্ষতিগ্রস্ত গৃহহীন সাঁওতালদের বাড়িঘর নির্মাণ করে দেওয়া হবে। আজ বুধবার দুপুরে সচিবালয়ে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, কোনো সাঁওতাল হোমলেস (গৃহহীন) থাকবে না। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগ এ বিষয়ে ব্যবস্থা নেবে। কতজনকে বাড়িঘর নির্মাণ করে দেওয়া হবে- এ প্রশ্নের জবাবে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২-১০টা যাই হোক, প্রয়োজন অনুযায়ী ঘরবাড়ি তৈরি করে দেওয়া হবে।

দলীয় কোন্দল থেকে এ ঘটনা ঘটেছে কি-না জানতে চাওয়া হলে তিনি বলেন, কোনো গোষ্ঠী উদ্দেশ্য-প্রণোদিতভাবে এ হামলা চালিয়েছে- এমন আভাস পাওয়া গেছে। দলীয় কোন্দল থেকে এ ধরনের ঘটনা ঘটলে আমি প্রধানমন্ত্রীকে জানাতাম। নাসিরনগরে যে ক্ষতি হয়েছে তা পূরণ করা যাবে না। তবে ঘটনার সঙ্গে সঙ্গে যা যা করণীয়- আমরা সব পদক্ষেপ নিয়েছি। তদন্ত প্রতিবেদন হাতে পেলে সব জানা যাবে, যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে