,

বাংলাদেশের দুই টাকা বিক্রি হচ্ছে ৫ রূপিতে

taka-550x309সম্প্রতি বাংলাদেশ থেকে পাচারের সময় দুই দফায় ৬৭ হাজার দুই টাকার নোট জব্দ করা হয়েছে। যার অর্থমূল্য ১ লক্ষ ৩৪ হাজার টাকা। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের দুই টাকা দিয়ে ভারতীয়দের কী লাভ?
জানা গেছে, ভারতে মাদক সেবনের জন্য এই নোট খুবই প্রিয় হয়ে উঠেছে। ভারতের বাজারে প্রতিটি দুই টাকা বিক্রি হয় ৫ রূপি পর্যন্ত। ফলে বাংলাদেশের দুই টাকার নোট সীমান্তের চোরাইপথ এবং আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বারবার ভারতে পাচারের চেষ্টা চলছে।
বিবিসি বাংলার সাথে আলাপকালে বেনাপোল বন্দর থানার ওসি অপূর্ব হাসান এই তথ্যের সম্ভাব্য সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘টাকাগুলো ইন্ডিয়ায় নিয়ে হেরোইন বা ইয়াবা সেবনের জন্য ব্যবহার করা হতে পারে’।
সিগারেটের প্যাকেটের ভিতরের রাংতা দিয়েও মাদকাসক্তরা মাদক গ্রহণ করে থাকে। তবে এখন অনেকের কাছেই বাংলাদেশের নতুন দুই টাকার নোট প্রিয় হয়ে উঠছে।
তিন মাস আগে ঢাকার শাহজালাল অন্তর্জাতিক বিমানবন্দর থেকেও বিপুল পরিমাণে দুই টাকার নোট চীনে পাচারের সময় আটক করা হয়েছিল। সূত্র: বিবিসি বাংলা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে