,

শৃঙ্খলা না মানলে দলে থাকার দরকার নেই : ওবায়দুল কাদের

8488যশোর প্রতিনিধি : যশোরে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন,‘আমি এসেছি আগামী দুবছর দল গোছানোর কাজে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যারা দলের নিয়ম-শৃঙ্খলা মানবেন না, তাদের দলে থাকার কোনও দরকার নেই।’

বুধবার সকালে যশোর সার্কিট হাউজে দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন মন্ত্রী।

সকালে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে নামেন ওবায়দুল কাদের। এরপর দলের নেতা-কর্মীরা তাকে মোটর শোভাযাত্রাসহ যশোর সার্কিট হাউজে নিয়ে আসেন। সার্কিট হাউজে তাকে স্থানীয় প্রশাসন গার্ড অব অনার দেয়।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আজ  কুষ্টিয়ায় নির্ধারিত দুটি কর্মসূচি রয়েছে। বেলা ১২টায় তিনি কুষ্টিয়ার বাইপাস সড়ক পরিদর্শন করবেন। এরপর বেলা ৩টায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠেয় কুষ্টিয়ার বক চত্বরের জনসভায় বক্তৃতা করবেন।

যাত্রা বিরতিতে তিনি যশোর সার্কিট হাউজে বক্তৃতাকালে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্য করে বলেন, ‘ফুল দিয়ে নেতা-কর্মীদের খুশি করার দরকার নেই। গাছের ফুল, কাগজের ফুল সব শুকিয়ে যাবে। কিন্তু মানুষের ভালবাসার ফুল সারাজীবন থাকবে। সেই মানুষের ভালবাসার ফুল শুকাবে না।’

তিনি দলের নেতা-কর্মীদের প্রশ্ন করেন এসব কথা মনে থাকবে। এ সময় সেখানে উপস্থিত দলের নেতা-কর্মীরা হাত তুলে সমর্থন জানান।

তিনি তার পাশে থাকা দলের জেলা সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে উদ্দেশ্য করে বলেন, কিন্তু দলের সভাপতি-সাধারণ সম্পাদক তো হাত তোলে না!

তিনি সব বিভেদ ভুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মন্ত্রী ওবায়দুল কাদেরকে যশোরে অভ্যর্থনা জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পীযুষ কান্তি ভট্টাচার্য্য, যশোর সদর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, জেলা যুবলীগ সেক্রেটারি পৌর মেয়র জহিরুল ইসলাম রেন্টুসহ ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, মহিলা লীগের নেতা-কর্মীরা।

পরে তিনি সড়কপথে কুষ্টিয়ার উদ্দেশে যশোর ত্যাগ করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে