বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার গাজীপুরে কলেজ শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার

image-4001গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় আফসানা আক্তার (৩২) নামে এক কলেজ শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঘরের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়।

শিক্ষিকা আফসানা মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি থানার দরজাপাড়া গ্রামের খলিলুর রহমানের মেয়ে এবং গাজীপুর শহরের কাজী আজিম উদ্দিন কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক। এদিকে এঘটনায় পুলিশ নিহতের স্বামীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে।

জয়দেবপুর থানার এসআই মোঃ আতিকুর রহমান ও স্থানীয়রা জানান, গাজীপুর জেলা শহরের উত্তর ছায়াবিথী’র হাক্কানী হাউজিং সোসাইটি এলাকায় আসাদুজ্জামান খান বাবলুর বড় বোনের বাড়ির ৫ তলার একটি ফ্ল্যাটে দু’ছাত্রীকে নিয়ে প্রায় দু’বছর যাবত ভাড়া থাকতেন কলেজ শিক্ষিকা আফসানা আক্তার। প্রায় তিন বছর আগে গাজীপুরের শ্রীপুর উপজেলার শৈলাট এলাকার গাজীপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মফিজ উদ্দিনকে (৫৫) ভালোবেসে গোপনে বিয়ে করেন তিনি।

মফিজ উদ্দিন শ্রীপুরের গাজীপুর এলাকার মৃত রইজ উদ্দিনের ছেলে। এটি তার দ্বিতীয় বিয়ে ছিলো। গত ৮ মে মফিজ উদ্দিন ওই বিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত হন। এদিকে সোমবার রাতের খাবার খেয়ে আফসানা ঘুমিয়ে পড়েন। এসময় তার স্বামী প্রথম স্ত্রীর ইসলামপুরের বাড়িতে ছিলেন। মঙ্গলবার সকালে আফসানার সাথে থাকা দু’শিক্ষার্থী ঘুম থেকে উঠে কলেজে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। এসময় প্রভাষক আফসানার কক্ষের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পেয়ে শিক্ষার্থীরা তাকে ডাকাডাকি করেন এবং মোবাইলে ফোন করে।

কিন্তু আফসানার কোন সাড়া না পেয়ে শিক্ষার্থীরা কলেজে চলে যায়। এরপর তারা দুপুরে কলেজ থেকে ফিরে এসেও দরজা বন্ধ দেখতে পেয়ে আবারো আফসানাকে ডাকাডাকি করে। অবশেষে প্রতিবেশীরা এগিয়ে এলেও দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হয়। বিকেলে এ সংবাদ পেয়ে আফসানার স্বামী ও কলেজ শিক্ষকরা ঘটনাস্থলে ছুটে যান। খবর পেয়ে রাতে জয়দেবপুর থানা পুলিশ সেখানে গিয়ে দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে। এসময় কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় আফসানার ঝুলন্ত লাশ দেখতে পায় পুলিশ।

জয়দেবপুর থানার এসআই মোঃ আতিকুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কাজী আজিম উদ্দিন কলেজের সহযোগী অধ্যাপক মুজিবুর রহমান জানান, মঙ্গলবার সকাল পৌণে ৯টায় একাদশ শ্রেণীতে আফসানার ক্লাশ নেয়ার কথা ছিল। কিন্তু তিনি এদিন কলেজে অনুপস্থিত ছিলেন।

জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, এলাকাবাসির সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে দরজা ভেঙ্গে ঘরের ভিতর থেকে সিলিং ফ্যানের সঙ্গে কলেজ শিক্ষক আফসানার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে নিহতের গলায় ফাঁসির কালো দাগ রয়েছে। ধারনা করা হচ্ছে, মানসিক অশান্তির কারণে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত