,

ডিজিটাল গভর্নমেন্ট অ্যাওয়ার্ড পেল আইসিটি বিভাগ

 

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগকে ‘ডিজিটাল গভর্নমেন্ট অ্যাওয়ার্ড-২০১৬’-এ ভূষিত করেছে এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্র্রি অরগানাইজেশন (এসোসিও)।

ict1479226422
মঙ্গলবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে অনুষ্ঠিত ‘২০১৬ এসোসিও জেনারেল অ্যাসেম্বলি অ্যান্ড আইসিটি সামিট’-এ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের হাতে এ পুরস্কার তুলে দেন এসোসিওর সভাপতি বুনরাক সারাগানান্দা।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নিরলস কর্মযজ্ঞ এবং সরকারি ব্যবস্থাপনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির লক্ষ্যণীয় প্রয়োগের মাধ্যমে সরকারি সেবাপ্রাপ্তিতে আমূল পরিবর্তনে সর্বাত্মক সহযোগিতার স্বীকৃতি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

পুরস্কার গ্রহণের পর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে ও প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও নির্দেশনায় ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম যে বিশ্বব্যাপী রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে, এ পুরস্কার তারই স্বীকৃতি। এর ফলে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সার্বিক কর্মকাণ্ড আরো বেশি প্রেরণা পাবে।

এর আগে প্রতিমন্ত্রী মিয়ানমারের পরিবহন ও যোগাযোগমন্ত্রী (মিয়ানমার সরকার যোগাযোগ মানে তথ্যপ্রযুক্তিকেই বুঝায়) থান্থ সিন মাউংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে থান্থ সিন মাউং মিয়ানমারের ডিজিটাল কার্যক্রমে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহ প্রকাশ করেন। তথ্যপ্রযুক্তি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত রাখতে উভয় পক্ষই নীতিগতভাবেও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরে সম্মতি প্রকাশ করে।

উল্লেখ্য, এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্র্রি অরগানাইজেশন (এসোসিও) অস্ট্রেলিয়া, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া, মিয়ানমার, নিউজিল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, কোরিয়া, বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, হংকং, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনামসহ এশিয়া-ওশেনিয়া অঞ্চলের ৩১ দেশের ১০ হাজারেরও অধিক আইসিটি কোম্পানির প্রতিনিধিত্বকারী সংগঠন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে