,

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

bsfনিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় বিএসএফএর গুলিতে মো. মোসলেমউদ্দিন (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ সময় অপর একজন গরু রাখাল গ্রেফতার হয়েছেন। আজ মঙ্গলবার সাতক্ষীরার কুশখালি সীমান্তের বিপরীতে ভারতের আমুদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. মোসলেমউদ্দিন সাতক্ষীরার সদর উপজেলার পাঁচরকি গ্রামের জোহর আলির ছেলে।

বিজিবির ৩৮ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আরমান জানান, মঙ্গলবার ভোরে কুশখালি সীমান্তের বিপরীতে ১শ’ গজ ভারতের অভ্যন্তরে আমুদিয়ায় মেইন পিলার ১১ এর সাব পিলার ৭ এর কাছে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ভারতীয় গরু নিয়ে আসছিলেন। তবে তিনি ভারতীয় নাকি বাংলাদেশি তা এখনও পরিষ্কার নয়।

বিজিবির কুশখালি বিওপি সুবেদার মোহাম্মদ আলি বলেন, মঙ্গলবার ভোরে কয়েকজন চোরাচালানি গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। এসময় বিএসএফ তাদের চ্যালেঞ্জ করে গুলি ছোড়ে। এতে একজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। একই সময়ে আরও একজন গ্রেফতার হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

এ বিষয়ে বিএসএফএর সঙ্গে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে