,

চারুকলায় চলছে নবান্ন উৎসব

নিজস্ব প্রতিবেদক : ‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’ এ প্রতিপাদ্যকে ধারণ করে নতুন ধানের আগমন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের বকুলতলায় চলছে জাতীয় নবান্ন উৎসব। প্রতিবছর অগ্রাহণের প্রথম দিনেই এই উৎসব পালন করা হয়।মঙ্গলবার সকাল ৭টা ১মিনিট উৎসবের প্রথম পর্ব শুরু হয়। সকাল ৯টায় নবান্ন শোভাযাত্রার মাধ্যমে শেষ হবে প্রথম পর্ব।

image-6260

দ্বিতীয় পর্ব একযোগে চারুকলার বকুলতলা ও ধানমণ্ডি রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চে বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। এ বছরের উৎসব উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

জাতীয় নবান্ন উৎসব উদযাপন পর্ষদ ল্যাবএইডের সহযোগিতায় এ উৎসবের আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় ও ধানমণ্ডি রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চে।

উৎসবে নাচ, গান, আবৃত্তি, নবান্ন শোভাযাত্রা, আদিবাসী পরিবেশনাসহ বিভিন্ন পরিবেশনা থাকবে। থাকবে ঢাক-ঢোলের বাদন আর মুড়ি-মুড়কি-বাতাসা ও পিঠার আয়োজন। সবার জন্য উন্মুক্ত নবান্ন উৎসব ১৪২৩।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে