বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক দ্বন্দ্বে নাসিরনগরে হামলা : পুলিশ

image-6366নিজস্ব প্রতিবেদক : স্থানীয় রাজনৈতিক নেতাদের দ্বন্দ্বের সুযোগ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা চালানো হয়েছে। হামলার পেছনে পরিকল্পিত রাজনৈতিক উদ্দেশ্যও ছিল। পুলিশের তদন্ত প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

পুলিশের চার সদস্যের তদন্ত কমিটি আজ সোমবার বিকেলে পুলিশ সদর দপ্তরে এই প্রতিবেদন জমা দেয়। ওই কমিটির প্রধান চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. শওকত হোসেন রাতে এসব তথ্য নিশ্চিত করেন। ওই হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বলেছে তদন্ত কমিটি।

শওকত হোসেন বলেন, নাসিরনগরে এত বড় হামলার ঘটনা ঘটবে—সে ব্যাপারে ওই দুজন পুলিশ কর্মকর্তা আগাম কোনো কিছুই অনুধাবন করতে পারেননি। হামলা ঠেকাতে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার ছিল, তা-ও তাঁরা নিতে পারেননি। তাঁদের দিক থেকে দুর্বলতা ছিল। তাঁদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

অতিরিক্ত ডিআইজি মো. শওকত বলেন, হামলায় যারা অংশ নিয়েছে, যারা পরিকল্পনা করেছে, যারা ইন্ধন জুগিয়েছে—সবাইকে চিহ্নিত করা হবে। এ ঘটনায় হওয়া পাঁচটি মামলার তদন্ত কর্মকর্তাদের কিছু গাইডলাইন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ৩০ অক্টোবর নাসিরনগরে এ হামলা চালানো হয়। প্র/আ

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত