বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পায়তারা চলছে : নাসিম

নিজস্ব প্রতিবেদক : সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের পায়তারা চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

image-6228

সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউড মিলনায়তনে ‘দক্ষ বাংলাদেশ গড়তে রাজনৈতিক অঙ্গীকারের প্রয়োজনীয়তা ও গুরুত্ব’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মো. নাসিম বলেন, বর্তমান সরকারের আমলে সনাতন ধর্মাবলম্বীসহ সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে আসছে। এ অবস্থায় অযাচিতভাবে সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়ে আন্দোলনে ব্যর্থ একটি মহল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের পায়তারা চালাচ্ছে।

তিনি বলেন, জ্বালাও পোড়াও আর মানুষ হত্যাকারী একটি মহল আন্দোলনে ব্যর্থ হয়ে সাম্প্রদায়িক সন্ত্রাসে উসকানি দিচ্ছে। তারা সরকারকে বিব্রত করার অচেষ্টা করছে। তাই সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।

মৎস ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হককে নির্দোষ দাবি করে নাসিম বলেছেন, নাসিরনগরের ঘটনায় ছায়েদুল হকের সামান্যতম দোষ নেই। আমরা সেখানে গিয়ে সব এলাকা পরিদর্শন করেছি। তার সম্পর্কে কোনো দোষ ত্রুটি বা ভুল খুঁজে পাইনি। যে মন্দিরে হামলার কথা বলা হয়েছে, সেই মন্দির নির্মাণের সময়ে ছায়েদুল হক সহযোগিতা করেছেন।

মোহাম্মদ নাসিম বলন, বঙ্গবন্ধুর বাংলাদেশে শেখ হাসিনার সরকারের আমলে সাম্প্রদায়িক সম্প্রীতি কোনোভাবেই নষ্ট হতে দেয়া যাবে না। হিন্দু মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান একসঙ্গে সববাস করছে, ভবিষ্যতেও করবে। এর জন্য সবাই মিলে সরকারকে সহযোগিতা করতে হবে। সংখ্যালঘুদের ওপর হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি প্রমুখ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ