বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৬৮ বছর পর সবচেয়ে বড় চাঁদ আজ

নিজস্ব প্রতিবেদক : ৬৮ বছর পর সবচেয়ে বড় ও উজ্জ্বলতম চাঁদের দেখা মিলবে আজ। সোমবার রাত ৭টা ৫৩ মিনিটে আকাশের বুকে দেখা যাবে এই চাঁদ। পৃথিবীর খুব কাছে চলে আসায় চাঁদকে আজ স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা বড় দেখাবে।

image-6152

সূর্য ও পৃথিবীর পারস্পরিক অবস্থান এবং বিচিত্র কক্ষপথে চাঁদের চলাচলের কারণে চাঁদ এত বড় দেখা যাবে।

এ প্রসঙ্গে আবহাওয়াবিদ মো. আবদুল মান্নান বলেন, ‘আজ রাত ৭টা ৫৩ মিনিটে এই সুপারমুন দেখা যাবে, যা থাকবে ভোর হওয়ার আগ পর্যন্ত। এই চাঁদ খুব স্পষ্টভাবেই খালি চোখে দেখা যাবে। কারণ স্বাভাবিক চাঁদের থেকে এই চাঁদের আকার হবে অনেক বড়। পৃথিবীর খুব কাছে চলে আসবে এই চাঁদ।’

জানা গেছে, ১৯৪৮ সালের পর এত বড় আর এত উজ্জ্বল চাঁদ আর দেখা যায়নি আকাশে। পূর্ণিমার চাঁদ যতটা বড় দেখায় তার চেয়ে ১৪ শতাংশ বেশি বড় দেখাবে এবারের সুপারমুনকে। এ চাঁদের উজ্জ্বলতা হবে সাধারণ পূর্ণিমার চাঁদের চেয়ে ৩০ শতাংশ বেশি। ১৪ নভেম্বর সুপারমুনটিকে সবচেয়ে ভালোভাবে দেখতে পারবেন উত্তর আমেরিকার বাসিন্দারা।

২০৩৪ সালের ২৫ নভেম্বর আবার একটি সুপারমুন হবে। কিন্তু তখনো চাঁদ এবারের মতো অতটা কাছে আসবে না পৃথিবীর। নভেম্বরের এ পূর্ণিমাকে আমেরিকায় ‘বিভার মুন’ও বলা হয়। কারণ, প্রাচীনকালে শীতে পশুর লোম দিয়ে গরম পোশাক বানানোর জন্য এই পূর্ণিমাকেই বেছে নিতেন শিকারিরা।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ